সংসদ বসবে ৭ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের আগামী অধিবেশন বসবে আগামী বছরের ৭ জানুয়ারি। ওই দিন বিকেল চারটায় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশন হবে চলতি দশম সংসদের ১৯তম অধিবেশন এবং ২০১৮ সালে প্রথম তথা শীতকালীন অধিবেশন।
বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনের শুরুর দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে।
এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।