সংসদ সচিবালয়ের ফ্ল্যাট প্রকল্প পরিদর্শন স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ফ্ল্যাট প্রকল্প গতকাল সোমবার পরিদর্শন করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি প্রকল্প এলাকায় ডে-কেয়ার সেন্টার নির্মাণসহ অন্যান্য সুবিধা রাখার পরামর্শ দেন।
৫ দশমিক ১০ একর জমির ওপর আটটি ভবনে মোট ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটি ভবন হবে ১৫ তলাবিশিষ্ট। ব্যয় হবে ২১৮ কোটি ৪৭ লাখ টাকা। ২০১৬ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
এদিকে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের আবাসিক প্রতিনিধি কেই কাওয়ানো গতকাল সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।