সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সিমিন হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি গতকাল রোববার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বেলা আড়াইটার দিকে নিজ কার্যালয়ে স্পিকার আবদুল হামিদ তাঁকে শপথ পাঠ করান।এ সময় স্পিকারের কক্ষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীন, হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, সাগুফতা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।বর্তমান সংসদের স্বল্পমেয়াদে কী ভূমিকা রাখবেন, শপথ শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সাংসদ সিমিন হোসেন বলেন, ‘যতটুকু সম্ভব তার সবটুকু দিয়েই কাজ করব।’ সিমিন হোসেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে।সিমিন হোসেনের ছোট ভাই তানজীম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে গাজীপুর-৪ আসনটি শূন্য হয়। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে সিমিন হোসেন পেয়েছেন ৬৩ হাজার ৪০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান পান ২৬ হাজার ৩৪৯ ভোট।