সংসদকে কার্যকর করতে প্রয়োজনীয় সব করব: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সংসদকে অধিক কার্যকর করতে আইন অনুযায়ী যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, স্পিকার হিসেবে তার সবটুকুই করব।’

গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী বাজেট অধিবেশনে সরকারি ও বিরোধী দল সংসদে আসবে, এটাই আমার আহ্বান। বাজেট অধিবেশনে সংসদকে আরও কার্যকর করে তুলব।’ এর আগে জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পামাল্য অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হুইপ আ স ম ফিরোজ (এমপি) শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।