সংসদকে দুর্নীতিমুক্ত করতে পারলে মানুষ এর সুফল পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ বলেছেন, গত সাড়ে তিন বছরে জাতীয় সংসদকে অন্তত ৬০ ভাগ দুর্নীতিমুক্ত করা সম্ভব হয়েছে। সাংসদেরা আরও দায়িত্বশীল আচরণ করলে সংসদকে শতভাগ দুর্নীতিমুক্ত করা সম্ভব। সংসদকে দুর্নীতিমুক্ত করতে পারলে আস্তে আস্তে সারা দেশের মানুষ এর সুফল ভোগ করতে পারবে। বাগেরহাট স্বাধীনতা উদ্যানে গতকাল শনিবার বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি, গুণীজন সমঞ্চাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পিকার হামিদ বলেন, ‘সাংসদেরা আমাকে সংসদের বাইরে ভালোবাসেন, সংসদের ভেতরে না। নারী সাংসদেরা যে ভাষা, ঢং ও ভঙ্গিতে কথা বলেন তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সেসব বক্তব্য এক্সপাঞ্চ করলেও তা টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষের সামনে চলে আসে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মো. আকরাম হোসেন।