সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর-৩ আসনের চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা শরীয়তপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার ভেদরগঞ্জ উপজেলা সদরের শরীয়তপুর-চাঁদপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়।পরে অনুষ্ঠিত এক সমাবেশে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ব্যাপারী বলেন, ‘গত নির্বাচনে উপজেলার নয়টি ইউনিয়ন শরীয়তপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন আমরা আন্দোলন করতে পারিনি। এখন আবারও নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাসে আমাদের উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা শরীয়তপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’