সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য বরাদ্দ চাইবে সংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য পৃথক বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাবে সংসদ সচিবালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে সংসদীয় কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের খরচে বিদেশ সফর করে থাকেন। এর স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে বিদেশ সফরের জন্য সংসদের কোনো বরাদ্দ নেই। সে জন্যই আমরা অর্থ মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির জন্য আলাদা বরাদ্দ দিতে বলব। বরাদ্দ অনুযায়ী যৌক্তিক ক্ষেত্রে কমিটি সফরের পরিকল্পনা করবে। সংসদ সচিবালয় টাকা দেবে।’