সংসদীয় কমিটির বৈঠকে বিটিআরসি ও বেসরকারি উদ্যোক্তাদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ আইন সংশোধনের ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বেসরকারি উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তারা এই উদ্বেগ প্রকাশ করে বলে বৈঠকের একটি সূত্র জানায়।বৈঠকে বিটিআরসি ও বেসরকারি অপারেটরের প্রতিনিধিরা কমিটিকে বলেন, যেভাবে আইনটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে, তাতে বিটিআরসি মন্ত্রণালয়ের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে। সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বেসরকারি উদ্যোক্তারা প্রস্তাবিত আইনে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা জরিমানা এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধানের ব্যাপারে আপত্তি তোলেন। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধানটিকে তাঁরা অমানবিক বলে উল্লেখ করেছেন।