প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা এবং ঢাকা শহরের রাস্তায় বাইসাইকেলের জন্য আলাদা লেন নির্মাণের দাবিতে বাইসাইকেল র্যালি করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই র্যালি হয়।
র্যালির নেতৃত্ব দিয়ে সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, সাইকেল চালনার মাধ্যমে মানুষ শুধু শারীরিকভাবেই সুস্থ থাকে না, এটি পরিবেশবান্ধব বাহনও বটে।