সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী বিচারপতিদের বেতনভাতা কার্যকর করতে হাইকোর্টের রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতনভাতা কার্যকর করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।গত বছরের ১১ জানুয়ারি ওই সংসদীয় স্থায়ী কমিটি বিচারপতিদের বেতনভাতা বাড়ানোর সুপারিশ করে। কিন্তু অর্থ মন্ত্রণালয় ওই সুপারিশ অগ্রাহ্য করে গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতিদের বেতনভাতা নির্ধারণ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর গত মার্চ মাসে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ মার্চ আদালত রুল জারি করেন।