সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা জরুরি: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথম আলো ফাইল ছবি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথম আলো ফাইল ছবি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি। জনগণের প্রতিনিধি হিসেবে সাংসদেরা সংসদে কার্যকর ভূমিকা রাখলে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ও ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ইউকে (ডব্লিউএফডি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, সংসদীয় রীতি ও চর্চাকে সুসংহত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ডব্লিউএফডি যে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে, তা কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। এ ক্ষেত্রে ওয়েস্টমিনিস্টার সংসদীয় পদ্ধতির সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের তুলনামূলক চিত্র কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মপথকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আবদুর রব হাওলাদার, কমনওয়েলথ প্রোগ্রামের পরিচালক সোফিয়া ফার্নান্দেজ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড থারবি বক্তব্য দেন।