সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি সরকারি দলের সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন উপড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন সরকারি দলের সাংসদেরা।জাতীয় সংসদে গতকাল সোমবার রাতে সরকারি দলের প্রবীণ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে প্রথমে এ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘কার অপরাধে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে শাস্তির ব্যবস্থা নিতে হবে। দেশে তো আগেও সরকার ছিল, তাদের এসব চোখে পড়েনি। এভাবে সরকারের অবহেলায় শত মানুষ মারা যাবে আর আমরা বসে বসে দেখব, তা হতে পারে না।’ তিনি এ ব্যাপারে একটি কমিটি গঠনের দাবি জানান। তিনি অবৈধ ভবন নির্মাতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।এরপর সরকারি দলের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জাতীয় পার্টির মুজিবুল হকও একই দাবি জানান।