সংসদীয় দলের হুইপ গোলাম রেজাকে বাদ দিলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্যপদ ও সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই ব্যবস্থা নেওয়ার কথা জানান এরশাদ। একই সঙ্গে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও সাংসদ মুজিবুল হককে সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেওয়া হয়।বিবৃতিতে এরশাদ বলেন, ‘গোলাম রেজা বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব ও একান্ত সচিব পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন বলে গোচরীভূত হয়েছে। এই ভুয়া পরিচয়সংবলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন, যা প্রতারণার শামিল।’জাপার একটি সূত্র জানায়, গোলাম রেজা এরশাদের ব্যক্তিগত কিছু ব্যবসা দেখাশোনা করতেন। তাতে হিসাব-নিকাশে গরমিল করেন তিনি। গোলাম রেজা গত রাতে প্রথম আলোকে বলেন, ‘একসময় উনার (এরশাদ) সঙ্গে আমার ব্যবসা-বাণিজ্য ছিল। ২০০৬ সালে সব লেনদেন শেষ হয়ে গেছে।’