সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন পর্যালোচনার জন্য কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুর্নীতি-অনিয়ম নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিএসএমএমইউয়ের সিন্ডিকেটের সভায় এ কমিটি করা হয়। কমিটিকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সভা সম্পর্কে বিএসএমএমইউর সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা নন এমন পাঁচজনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি চার সপ্তাহের মধ্যে সংসদীয় কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা বিশ্ববিদ্যালয়কে জানাবে।পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রধান করা হয়েছে সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য সোহরাব আলীকে।