সংসদীয় স্থায়ী কমিটির মুজিবনগর পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা গতকাল শনিবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেছেন।আজ রোববার মেহেরপুরে ওই কমিটির ৩৮তম সভা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে সংসদীয় স্থায়ী কমিটির কোনো সভা অনুষ্ঠিত হওয়ার ঘটনা এই প্রথম।মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিমানচিত্র প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরেজমিন পরিদর্শনের জন্য গতকাল তাঁরা মুজিবনগরে পৌঁছান।আজ বেলা সাড়ে ১১টায় মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় সভায় কমিটির সভাপতি চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলামসহ অন্য সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও প্রকৌশলীরা উপস্থিত থাকবেন।সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের অগ্রগতি ও মুজিবনগরে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিমানচিত্র প্রকল্পে কিছু সংযোজন ও বিয়োজনের ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।