প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘বিদেশিদের দ্বারে দ্বারে না গিয়ে সংসদের চলতি অধিবেশনে জাতির কাছে নালিশ দিন। এতে দেশের সম্মান বজায় থাকবে।’
যোগাযোগমন্ত্রী গতকাল রোববার নোয়াখালীর বেগমগঞ্জের গাবুয়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধনের সময় এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে, সেগুলো আমাদেরই সমাধান করতে হবে। আমি আশা করব, চলতি অধিবেশনে বিরোধী দল সংসদে যোগ দিয়ে তাদের দাবির পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করবে। সরকার অনড় অবস্থায় আছে, কথাটা ঠিক নয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, পরিচালক (প্রশাসন) বাবুল চন্দ্র রায় প্রমুখ।