প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মহাজোটের সদস্যরা বিরোধী দলের ভারত-বিরোধিতার সমালোচনা করেছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়নের পথ সুগম হয়েছে।বিরোধী দলকে সংসদে এসে সরকারের সমালোচনা করার আহ্বানও জানিয়েছেন মহাজোটের সাংসদরা। গত এক বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতির ভাষণকে এর একটি প্রামাণ্য দলিল হিসেবে আখ্যায়িত করেন সরকারি দলের সাংসদেরা।সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলকে দিনবদলের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। নইলে তাদের রাজনীতি মানুষ পছন্দ করবে না। রাষ্ট্রপতির বক্তব্যের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।