সংসদে কথা বলতে উৎসাহ হারিয়ে ফেলছেন রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন এরশাদ
রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংসদে কথা বলতে তিনি দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, সংসদের কথা কেউ নোট করে না। 
আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে রওশন এরশাদ এসব কথা বলেন। 
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না, তাহলে কী হবে?’ তবে তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিবাচক তথ্য তুলে ধরে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তথ্যপ্রযুক্তির বিভিন্ন অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ইন্টারনেটের গতি আরও বাড়াতে হবে। এতে ছেলে-মেয়েরা আরও বেশি এগিয়ে যাবে। শিক্ষায় অগ্রগতির পাশাপাশি জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে না পারার কারণ খোঁজার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।