সংসদে কুষ্ঠরোগ আইন বাতিল বিলসহ দুটি বিল উত্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্ঠ আইন, ১৮৯৮ (বাতিল) বিল ২০১০সহ দুটি বিল গতকাল বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত হয়েছে। অপরটি হলো ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০।সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী বিল দুটি সংসদে উপস্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার শওকত আলী বিল দুটি বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান। তবে কত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে, তা নির্ধারণ করা হয়নি। বিষয়টি সাবের হোসেন চৌধুরী উত্থাপন করলেও স্পিকার সময় নির্ধারণের প্রস্তাবটি গ্রহণ করেননি।