সংসদে কৃষি শ্রমিকদের কথা তুলে ধরা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংসদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো, কৃষি ফার্ম শ্রমিকদের জন্য আলাদা আইন পাস করতে না পারা। বর্তমান সংসদে দলের পক্ষ থেকে তিনি কৃষিশ্রমিকদের সুযোগ-সুবিধার কথা তুলে ধরবেন।
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটিউটে (বিরি) বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি ফার্ম শ্রমিকেরা দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অনেক দাবি পূরণ করতে পেরেছেন। তাঁরা আরও সংঘবদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া তাঁদের সঙ্গী হিসেবে অধিকার বাস্তবায়নে একত্রে কাজ করার অঙ্গীকার করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আ. মজিদের সভাপতিত্বে বক্তব্য দেন, বিরির মহাপরিচালক জীবনকৃষ্ণ বিশ্বাস, পরিচালক (প্রশাসন) শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল প্রমুখ।