সংসদে চুপচাপ এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনে একেবারেই চুপচাপ ছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রায় আড়াই ঘণ্টা অধিবেশন কক্ষে থাকলেও স্ত্রী রওশন এরশাদসহ কারও সঙ্গে তেমন কথা বলেননি তিনি।

অধিবেশন শুরুর বেশ আগেই বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাঁ পাশের আসনে বসেন এরশাদ। এ সময় আওয়ামী লীগ ও  জাপার কয়েকজন নেতা তাঁর সঙ্গে কথা বলেন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এরশাদের কাছে এসে এরশাদকে অভিনন্দন জানান। পরে বিরোধীদলীয় নেতা রওশনের আসনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আপনার বসার কথা ছিল ওখানে, এখন বসলেন এখানে। আপনি ওই চেয়ারে বসলে আরও সুন্দর হতো।’

এরশাদের বাঁ পাশের আসনগুলোয় পর্যায়ক্রমে বসেন আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কিন্তু সালাম বিনিময় ছাড়া তাঁদের সঙ্গে এরশাদের তেমন  কথা হয়নি।