সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আজ ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

সুরঞ্জিত সেনগুপ্তকে সভাপতি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, শামসুল ইসলাম টুকু, আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুছ, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম।

এইচ এন আশিকুর রহমানকে সভাপতিকে করে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, ফজলে কবীর চৌধুরী, র আ ম ওবায়দুল মুকতাদির চৌধুরী, আবদুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আবদুল্লাহ, মোস্তফা লুত্ফুল্লাহ, আমেনা আহমেদ ও খোরশেদ আরা হক।

মো. ফারুক খানকে সভাপতি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, শেখ হেলাল উদ্দিন, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম।

রেবেকা মোমিনকে সভাপতি করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, সিরাজুল আকবর, মোজাম্মেল হোসেন, মাহবুব আরা গিনি, সালমা ইসলাম, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম, ফজিলাতুন্নেসা ও রিফাত আমিন।

র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, শেখ হেলাল উদ্দিন, সুবিদ আলী ভূঁইয়া, এম আবদুল লতিফ, আমিনুর রহমান খানম, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম ও এম এ আউয়াল।

সিমিন হোসেন রিমিকে সভাপতি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, মনোরঞ্জন শীল, এম এ হান্নান, পিনু খান ও জেবুন্নেসা আফরোজ। বাসস