সংসদে তথ্যমন্ত্রীর স্বরচিত ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর বক্তব্য দেওয়ার সময় একটি স্বরচিত ছড়া পাঠ করেন। আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ ছড়াটি প্রকাশের জন্য গণমাধ্যমে পাঠান।
ছড়াটি এ রকম:
কৃষকের ক্ষেতে ধানের ঢেউ, পাটের হাসি,
জলাতে মাছের নাচানাচি।
বিদ্যুতে কারখানা সচল,
গ্রামের ঘরবাড়ি আলোতে ঝলমল।
ছাত্রছাত্রীর হাতে হাতে বই,
কমিউনিটি ক্লিনিকে ডাক্তার-রুগির ভিড়ে হৈচৈ।
হাতে হাতে মোবাইল ইন্টারনেট,
স্কুলের ল্যাবে কম্পিউটার সেট।
ফোর লেন ফ্লাইওভার পদ্মা সেতু পায়রা সোনাদিয়া,
গোটা দুনিয়া দেখছে বিস্ময়ে চাহিয়া।
সমুদ্রে সাবমেরিন, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট,
ইউনিয়নে তথ্যকেন্দ্র, সব খবরের জন্য ওয়েবসাইট।
আরও বহু আছে শেখ হাসিনার প্রচেষ্টা,
মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আছে সবটা।