সংসদে তিনটি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বুধবার তিনটি বিল পাস হয়েছে। বিল তিনটি হলো স্ট্যাম্প (সংশোধন) বিল-২০১০, আয়কর (সংশোধন) বিল-২০১০ এবং ক্যাডারবহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলি (সংশোধন) বিল-২০১০। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল তিনটি সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়। বিল পাসের পর সংসদের অধিবেশন আজ বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।