সংসদে দুটি বিল পাস
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী বিল, ২০১২ এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল, ২০১২ গতকাল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। বিল দুটি উত্থাপন করেন যথাক্রমে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।পাসের আগে বিলের ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব নাকচ হয়। তিনি উপস্থিত থাকায় বিল দুটি পাস হতে এক ঘণ্টার বেশি লাগে।কৃষি গবেষণা কাউন্সিল বিল পাসের পর স্পিকার আবদুল হামিদ সাংসদ ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সংসদ অধিবেশনে শুধু সদস্য নয়, সাংবাদিকদেরও কোরাম নেই। সাংবাদিকদের কোরাম না থাকলেও হাউস চলে, কিন্তু সংসদ সদস্যরা না থাকলে অধিবেশন চলবে না। এখানে তো মাত্র একজন সাংবাদিককে দেখতে পাচ্ছি। সাংবাদিকেরা লেখেন, পাঁচ মিনিটে বিল পাস হয়। আজ (গতকাল রোববার) বিল পাস হতে ১৭-১৮ মিনিট লেগেছে। সব সদস্য সংসদে থাকলে এই বিল পাস হতে এক ঘণ্টা লাগত।’এরপর কৃষিমন্ত্রী বলেন, ফজলুল আজিম উপস্থিত থাকায় বিলের ওপর আলোচনা হয়েছে। এটা ভালো দিক।