সংসদে প্রধান হুইপ আ স ম ফিরোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের প্রধান হুইপ হিসেবে পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ নিয়োগ পেয়েছেন। গত সংসদে তিনি হুইপ ছিলেন।
এবারের সংসদে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাবউদ্দিন, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ও নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সংসদ সচিবালয় এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।