সংসদে পয়েন্ট অব অর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় প্রকাশিত ‘আইনপ্রণেতাদের আইন প্রণয়নে আগ্রহ কম’ শীর্ষক সংবাদের বিষয়ে গতকাল সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ ফজলে রাব্বি মিয়া। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রথম আলো দেখিয়ে তিনি বলেন, ‘আজকের পত্রিকায় ছাপা হয়েছে, আইনপ্রণেতাদের আইন প্রণয়নে আগ্রহ কম। হ্যাঁ-না বলে দায়িত্ব শেষ। আপনি কি পড়েছেন?’জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী আইনপ্রণেতারা ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলবেন। এটাই স্বাভাবিক। এখানে কারও কাছ থেকে ‘ফোর্স’ করে নোটিশ আদায় করার কিছু নেই। বিরোধী দল সংসদে আসে না। সে জন্য তাদের নোটিশ উত্থাপিত হয় না। সরকারি দল মতৈক্যের ভিত্তিতে নোটিশ দেয়। এ অবস্থায় ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলা ছাড়া অন্য কিছু করার থাকে না। সংশ্লিষ্ট প্রতিবেদক এ ক্ষেত্রে যেন সঠিকভাবে তথ্য দেন। তিনি যেন দায়িত্বজ্ঞানহীনভাবে কিছু না লেখেন।এরপর ফজলে রাব্বি মিয়া বলেন, ‘মাননীয় স্পিকার আপনি যথার্থই বলেছেন। যাঁরা নোটিশ দেবেন, তাঁদের নোটিশ উত্থাপিত হবে। তাঁরাই বিল নিয়ে কথা বলবেন। অন্যরা হ্যাঁ-না বলবেন।’