সংসদে বিরোধী দল নেই বলায় জাপার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সংসদে বিরোধী দল নেই বলে মন্তব্য করায় জাতীয় পার্টির (জাপা) সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফরাজীর বক্তব্য এক্সপাঞ্জ করা হবে বলে জানান।
ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে গতকাল মঙ্গলবার রুস্তম আলী ফরাজী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে বলেন, ‘অর্থমন্ত্রীকে আমরা শ্রদ্ধা করি। এ সংসদে মূল বিরোধী দল নেই। আমরাও মাঝামাঝি। ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা। প্রধানমন্ত্রীও আমাদের উৎসাহ দেন।
জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, রুস্তম আলী ফরাজী বলেছেন সংসদে সত্যিকার বিরোধী দল নেই। সংসদে এসে সই করে বেরিয়ে যাব, ফাইল ছোড়াছুড়ি করব, অকথ্য ভাষায় কথা বলব, আমরা সে ধরনের বিরোধী দল নই। বেতন-ভাতা, শুল্কমুক্ত গাড়ি কেনাসহ সব সুবিধা নেব, অথচ সংসদে থাকব না, তা হতে পারে না। আমরা কার্যকর বিরোধী দল হিসেবে কাজ করছি।’