সংসদে বিরোধী দলের ৭৬টি মুলতবি প্রস্তাব নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশনে মুলতবি প্রস্তাবের ওপর ৭৬টি নোটিশ জমা পড়ে। তবে বিরোধী দল বিএনপির নোটিশ দেওয়া সাংসদেরা অনুপস্থিত থাকায় প্রস্তাবগুলো গৃহীত হয়নি।স্পিকার আবদুল হামিদ গতকাল মঙ্গলবার অধিবেশনের শুরুর দিকে সংসদের কার্যপ্রণালির ৬২ বিধির আওতায় এসব নোটিশের নিষ্পত্তি করেন।স্পিকার জানান, দেশের আইনশৃঙ্খলার অবনতি, বিদ্যুতের সংকট, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বর্বরতা, গ্যাসসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার পরিস্থিতি, প্রশাসন ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা), সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার বিষয়ে নোটিশগুলো এসেছিল। এগুলো নোটিশ আকারে সংসদে আনেন বিএনপির নিলোফার চৌধুরী, রেহানা আক্তার, এ এম মাহবুবউদ্দিন, আবুল খায়ের ভূঁইয়া, জাফরুল ইসলাম চৌধুরী ও নাজিমউদ্দিন আহমেদ।স্পিকার বলেন, ‘কিছু নোটিশের বিষয় অনুমাননির্ভর। আর কিছু নোটিশ কার্যপ্রণালির অন্যান্য বিধিতে নিষ্পত্তিযোগ্য। নোটিশ প্রদানকারী সদস্যরা অনুপস্থিত রয়েছেন।’ তিনি জানান, নোটিশ দেওয়া সদস্যরা সংসদে উপস্থিত না থাকায় মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা যায়নি।স্পিকার গতকাল মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের আশু রোগমুক্তি কামনা করেন।