সংসদে যাওয়া নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ জুন শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে পারে বিএনপি। এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া নয়টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে বৈঠক মুলতবি করা হয়।বৈঠক সূত্র জানায়, আগামী দিনে ঢাকার বাইরে কিছু কর্মসূচি দেবে বিএনপি। এছাড়া আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হবে। ওই সভা থেকে ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।