সংসদে যায়নি বিরোধী দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট অধিবেশনের প্রথম বেসরকারি দিবসে বিরোধী দল না থাকায় গতকাল বৃহস্পতিবার অধিবেশন ছিল কিছুটা নিষ্প্রাণ। বুধবার অধিবেশন শুরুর দিন বিরোধী দল যোগ দিলেও গতকাল তারা সংসদে ফেরেনি। বাজেট পেশের আগে তাদের সংসদে ফেরার সম্ভাবনা কম বলে জানা গেছে।প্রধানমন্ত্রী গতকাল কিছু সময় সংসদে উপস্থিত থেকে চলে যান। বিরোধী দল অনুপস্থিত আর প্রধানমন্ত্রী না থাকায় সন্ধ্যার পর থেকে অধিবেশন কক্ষে সরকারি দলের সদস্যদের সংখ্যাও কমতে থাকে। রাত আটটার দিকে সামনের সারির ২৯টি আসনের মধ্যে মাত্র তিনজনকে বসে থাকতে দেখা যায়। তাঁরা হলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু। রাত সোয়া আটটায় উপস্থিতি কমতে কমতে ৭১ জনে নেমে আসে।