সংসদে সংরক্ষিত আসনসহ ১৪ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে মণিপুরিসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন সংরক্ষণের দাবি জানিয়ে দুই মন্ত্রী—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছে স্মারকলিপি দিয়েছে মণিপুরি সমাজকল্যাণ পরিষদ। গতকাল রোববার সংগঠনের সভাপতি নির্মল কুমার সিংহ ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ স্মারকলিপি হস্তান্তর করেন। সার্কিট হাউসে মণিপুরিদের পক্ষ থেকে দুই মন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তরকালে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও যুগ্ম সম্পাদক লিপু সিংহ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার সিংহ, সাংস্কৃতিক সম্পাদক রণজিত সিংহ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।