সংসদে স্পিকারকে স্মারকলিপি দিলেন আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলনকারীদের পক্ষ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে স্মারকলিপি দেওয়া হয়েছে।গতকাল রোববার বিকেলে আন্দোলনকারী পাঁচজন প্রতিনিধি এ স্মারকলিপি দেন।স্মারকলিপির দাবিগুলো হচ্ছে: আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পাশাপাশি এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার বিধান রহিত করতে হবে; জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ও গৃহযুদ্ধের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে; যেসব রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে; ১৯৭৫ সালের পর সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যেসব যুদ্ধাপরাধী-রাজাকার-আলবদরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের পুনরায় গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনতে হবে; জামায়াতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের অর্থের উৎস খুঁজে বের করে তা বন্ধ করতে হবে এবং তাদের গণমাধ্যম-ব্লগ নিষিদ্ধ করতে হবে।স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, স্মারকলিপিটি সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে পাঠানো হবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার ইমরান এইচ সরকার।