সংসদে ৩০ হাজার প্রশ্নের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সংসদে সরকারের মন্ত্রীরা সাংসদদের মোট ৩০ হাজার ৮৭৫টি প্রশ্নের জবাব দিয়েছেন। গতকাল মঙ্গলবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান।
তার আগে সন্ধ্যা ছয়টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের প্রশ্নোত্তর-সম্পর্কিত নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমান সংসদে গত ২৮ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী মোট ৭৫২টি প্রশ্নের জবাবে দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা ২২ হাজার ৪৩৬টি তারকা চিহ্নিত এবং আট হাজার ৪৩৯টি লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। ৭১ বিধিতে আলোচিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের সংখ্যা ২৮৭টি।
মন্ত্রী জানান, একই সময়ে সংসদে মোট ৪১০ কার্যদিবস অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পাস হয়েছে ২৫৩টি বিল। বেসরকারি বিল পাস হয়েছে তিনটি। গৃহীত সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা পাঁচটি।
বেনজির আহমদের প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য থাকা পদে তিন লাখ ৮৬ হাজার ৭২ জন নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে একজন সচিব, দুজন অতিরিক্ত সচিব এবং দুজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।