সংসদের অধিবেশন আজ আবার বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল চারটায় আবার বসছে। এর আগে দুপুরে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা হবে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ সভায় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ এবং কার্যসূচি ঠিক করা হবে। জানা গেছে, চলতি অধিবেশন ২৪ মার্চ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এর আগে অধিবেশন শুরুর দিনে কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।