সংসদের অধিবেশন আজ আবার বসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আবার বসছে। গত ২৩ মার্চ সংসদের বৈঠক মুলতবি করা হয়েছিল।জানা গেছে, চলতি অধিবেশন আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে অধিবেশন শুরুর পর দুই দফা মেয়াদ বাড়ানো হয়। ১০ মাস বর্জনের পর এ অধিবেশনে বিরোধী দল সংসদে ফিরে আসায় প্রথম দফায় অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।