সংসদের অধিবেশন শুরু বিরোধী দল যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হয়েছে। গত দুটি অধিবেশনের মতো এই অধিবেশনেও যোগ দেয়নি বিরোধী দল।অধিবেশনের শুরুতে স্পিকার আবদুল হামিদ অধিবেশনকক্ষে সাংসদদের স্বাগত জানান। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান।এই অধিবেশন ঈদের আগে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। ঈদের পর ১৪ নভেম্বর অধিবেশন আবার শুরু হবে। প্রতিদিন বিকেল সোয়া চারটায় অধিবেশন বসবে।অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ ও সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। অধিবেশনে স্বাগত বক্তব্য্রেস্পিকার বলেন, সংসদ যত কার্যকর হবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। আর এ জন্য সব সাংসদকে আরও বেশি সংসদমুখী হতে হবে। রাজনীতির গুণগত পরিবর্তন ছাড়া সুশাসনের আবহ তৈরি হবে না। সুশাসনের পূর্বশর্তই হচ্ছে সংসদে যেকোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।