সংসদের অধিবেশন শুরু ২৪ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের দশম অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল বিকেল পাঁচটায়। গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এটি হবে চলতি বছরে সংসদের দ্বিতীয় অধিবেশন।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশন শুরু হয়েছিল ২০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।