সংসদের অধিবেশন ১৩ নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হবে। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয় এ তথ্য জানায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। গত ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, জানুয়ারিতে শীতকালীন অধিবেশন। কোনো অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতায় চতুর্থ অধিবেশন আহ্বান করা হয়েছে।