সংসদের অধিবেশন ১৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসবে ১৯ জানুয়ারি বিকেল চারটায়। গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে গতকাল এ তথ্য জানানো হয়। নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশন কত দিন চলবে, তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে।