সংসদের চতুর্থ অধিবেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদ কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। খবর বাসসের।

সভায় প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল চারটায় শুরু হবে বলে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।

আজকের সভায় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম,সাংসদ মইন উদ্দিন খান বাদল ও সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ ও আইনমন্ত্রী আনিসুল হক।

সভায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।