সংসদের দশম অধিবেশন শুরু হচ্ছে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের দশম অধিবেশন কাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে। ঈদের আগে এ অধিবেশন এক সপ্তাহ চলবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই মূলত রমজানের মধ্যে এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে। সংসদের এ অধিবেশনে ১১টি বিল উত্থাপন করা হতে পারে।সংসদের এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। তবে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের সময়সূচি ও কার্যতালিকা ঠিক করা হবে। বৃহস্পতিবারই এ কমিটির বৈঠক হবে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত ৭ জুলাই সংসদের নবম অধিবেশন শেষ হয়। বিধান অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দশম অধিবেশন বসতে হবে। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঈদুল ফিতরের ছুটি থাকবে। এ জন্য রমজান মাসেই এ অধিবেশন শুরু হচ্ছে।