সংসদের নকশা নষ্ট হবে এমন স্থাপনা নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের মূল নকশা নষ্ট হবে, এমন কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সংসদ ভবন দেশের ‘আইকন’ এবং সংসদ হচ্ছে গণতন্ত্রের প্রাণ।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের সাচিবিক কমিশনের ২৪তম বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, সংসদ ভবন এলাকায় কোনো ধরনের নির্মাণকাজের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে, যাতে সংসদ ভবনের মূল নকশা নষ্ট না হয়। প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনের কার্যক্রম সম্প্রচারে সংসদ টিভির অবদানের প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, দেশে জনগণের সামনে সংসদ কার্যক্রম তুলে ধরতে সংসদ টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, বৈঠকে আগামী অর্থবছরের (২০১৩-১৪) জন্য সংসদ সচিবালয়ের বাজেট নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সচিবালয়ের জন্য ১৯৫ দশমিক ৪২ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১৬ দশমিক ১৩ কোটি বা ৯ শতাংশ বেশি। সংসদ সচিবালয়ের জন্য চলতি অর্থবছরে (২০১২-১৩) বাজেট বরাদ্দ ছিল ১৭৯ দশমিক ২৯ কোটি টাকা।
বৈঠকে নিয়োগবিধি ১৯৯৪ সংশোধন, সংসদ সচিবালয়ের জন্য জনবল বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সচিবালয়ে নিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যদিও সংসদ সচিবালয় স্বাধীন, তবে নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করতে হবে।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, হুইপ এ এস এম ফিরোজ ও সাগুফতা ইয়াসমিন, সংসদ সচিব এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী শফিক আহমেদ বর্তমানে বিদেশে রয়েছেন। y:"Su��aS0@C `F�color:black;mso-bidi-language:BN'> প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’