সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে ২২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মে রোববার বিকেল চারটায় নবম অধিবেশন শুরু হচ্ছে। নবম জাতীয় সংসদের এ অধিবেশন ঘটনাবহুল হবে বলে মনে করা হচ্ছে।বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী এ অধিবেশনেই পাস হবে বলে জানা গেছে। এ ছাড়া একই অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের বাজেট পাস হবে।জানা গেছে, অধিবেশনের প্রথম দিকেই সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপিত হবে। এ অধিবেশনে সংবিধানের ১৫তম সংশোধনী-সংক্রান্ত বিলটিও পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।