সংসদের পঞ্চম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। আজ সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে স্পিকার চাইলে অধিবেশনের সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন।
এদিকে বিকেলে শুরু হয়েছে শীতকালীন এই অধিবেশন। এটি নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মকাণ্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক ভাষণ দিচ্ছেন।
গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন।
গত ৩০ নভেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়, যা শুরু হয়েছিল গত বছরের ১৩ নভেম্বর। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে সাতটি পাস হয়।