সংসদের পরবর্তী অধিবেশন ১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসছে ১ সেপ্টেম্বর। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।