সংসদের বাজেট অধিবেশন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে৷ এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। ৫ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করতে পারেন।