সংসদের বাজেট অধিবেশন ২ জুন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামী ২ জুন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে বলেছেন, আগামী ১০ জুন ২০১০-২০১১ অর্থবছরের বাজেট পেশ করা হবে।