সংসদের লেকে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনের লেকে বিভিন্ন প্রজাতির ২০ হাজার মাছের পোনা ছাড়া হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে গতকাল জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরীর উপস্থিতিতে এসব পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্ত করা উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় লেকের পাড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে স্পিকার বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের জনগণকে সম্পৃক্ত করে অচিরেই বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হবে। মাছের চাষ একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হওয়ায় এবং সারা দেশের মানুষ এ পেশায় সম্পৃক্ত হওয়ায় মাছ উৎপাদন দিন দিন বাড়ছে। মাছের উৎপাদন আরও বাড়লে বিপুল পরিমাণ মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।