সংসদের সপ্তম অধিবেশন বসছে কাল বিকেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসবে কাল মঙ্গলবার বিকেল পাঁচটায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। খবর বাসসের।
সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে। তবে এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। ঈদুল আজহার আগেই অধিবেশন শেষ হবে। কাল অধিবেশন শুরুর আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সপ্তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আসন্ন অধিবেশনের জন্য মোট ১৩টি সরকারি বিল জমা রয়েছে।